দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার চৌগাছা ভিটাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত আজিজুল হক খোকন গাইনের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি
বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোলাম মোস্তফার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএস/