দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশাসনের নির্দেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা হল ছাড়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেআর মার্কেটে জড়ো হন। এর আগে ভোর থেকে শঙ্কা নিয়ে নারী শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়।
দাবি আদায়ে প্রায় দুইশ' শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতের হামলায় সাংবাদিক শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়।
উদ্ভুত পরিস্থিতিতে রোববার রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সকল ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।
হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেআর মার্কেট চত্বরের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
হামলার ঘটনার বিচারসহ চার দফা দাবিতে অনড় অবস্থান নিয়েছেন তারা। প্রক্টরের পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ক্যাম্পাসের নিরাপত্তাসহ চার দফা দাবি জানােনা হয়। ১২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানলে কঠোর কর্মসূচির কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মাহিদ হাসান বলেন, হল শিক্ষার্থীদের তাই আমরা হলে থাকবো। আমাদের ওপর বহিরাগতের দিয়ে হামলা করিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে হল ত্যাগের। হল ত্যাগ করে কাপুরুষের পরিচয় দিতে চাই না। আমাদের হল ছাড়তে হলে শিক্ষকদেরও ছাড়তে হবে অন্যথায় নয়।
আরেক শিক্ষার্থী যাহি হাসান যুথি বলেন, আমরা কোনোভাবেই হল ছাড়তে রাজি নই। প্রশাসন থেকে চাপ প্রয়োগ করে হল ছাড়তে বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ছেলের ৯টি এবং মেয়েদের ৫টি হল রয়েছে। মোট শিক্ষার্থী সাড়ে ৬ হাজারের মতো।
আরএ