দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ হাজার ৩৩০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এসময় এক ডিলারসহ দুইজনকে আটক করা হয়।
রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গাড়ামাসী বাশঁতলা ও পাশের আরেকটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
ইউএনও আফরিন জাহান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য বিভাগ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
অভিযানে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, খাদ্য পরিদর্শক ইমরুল কায়েসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জে আই/ আরএ