দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আবারও উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংঘর্ষে প্রক্টর, প্রো ভিসি, দেশ টিভির রিপোর্টার, ক্যাম্পেরা পার্সন ও ৫ সাংবাদিকসহ আহত হয় প্রায় ৩৫ শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বেলা ১২টায় আবারও মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময় সেখানে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রো ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়। এরমধ্যেই দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে একে একে প্রোভিসি, প্রক্টরসহ আহত হয় প্রায় ৩৫ জন শিক্ষার্থী। স্থানীয়দের হামলায় কিছু শিক্ষার্থী গুরুতরভাবে রক্তাক্ত হয়। তবে ঘটনাস্থলে দেখা মেলেনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর।
রোববার বেলা ১টার দিকে লাইভ দেওয়ার সময় দেশ টিভি চট্টগ্রাম অফিসের ইনচার্জ একেএম নাজিম ও ক্যামেরা পার্সন হাসান উল্লাহ্ আহত হয়। এসময় লাইভ দেওয়ার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে আরও ৪ সাংবাদিক আহত হয়েছে।
শনিবার রাত সোয়া ১১টায় দেরিতে ভবনে প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনায় এ পরিস্থিতি তৈরি হয়। শনিবার দিবাগত রাত ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়। উক্ত সংঘর্ষে প্রায় ৭০ জন শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি ঠান্ডা হলেও সেনাবাহিনী চলে যাওয়ার পর আজ দুপুর ১২টা থেকে আবারও দেশীয় অস্ত্র নিয়ে টহল দিতে দেখা যায় স্থানীয়দের। খবর পেয়ে দল বেঁধে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যায়। এতে মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আরএ