দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর সদর উপজেলার নেপালদিঘী গ্রামে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে নবীর আলী প্রথমে নেপালদিঘী গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে কিছু মালামাল চুরি করেন। পরে পাশের আব্দুল আওয়ালের বাড়িতে প্রবেশের সময় গ্রামবাসীর নজরে পড়ে যান। চিৎকার শুনে লোকজন ছুটে এসে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত নবীর আলীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ইসলাবাড়ি গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, প্রাথমিকভাবে গণপিটুনিতে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
/অ