দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী রাতে হলে ফেরার সময় দারোয়ান গেট খুলতে দেরি করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর রুমমেটরা এসে চাপ দিলে দারোয়ান গেট খুললেও একপর্যায়ে ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত ৩টার পর সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চবি প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, দুইজন সহকারী প্রক্টর, নিরাপত্তাকর্মীসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
/অ