দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে একটি পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধ বছির উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের প্রথম পক্ষের সন্তানদের দাবি, বৃদ্ধকে পানিতে ফেলে দ্বিতীয় পক্ষের সন্তানরা হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবি, পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই বৃদ্ধের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তান লিখে নেয়। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মাঝে দ্বন্দ্ব চলছিলো। ওই বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতে থাকতেন।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
/অ