দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহযোগিতার অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগমকে একটি নতুন ঘর দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
উদ্যোগটি বাস্তবায়ন করেন ফাউন্ডেশনের পরিচালক ও কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতারা সাধারণত কর্মসূচি ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন। তবে তারেক রহমান মানবিক দায়িত্ববোধ দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শাহীনুর বেগম বলেন, 'ভাঙা ঘরে কষ্ট করে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও নিরাপদ একটি ঘর হবে। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ।'
এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য শেখ আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম বয়াতি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন, সাবেক সভাপতি শাহেদুল ইসলাম শহীদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর শাখার সভাপতি নাজমুল হাওলাদার মারুফ। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ।
এমএস/