দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের এক কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরে মৃত্যুর ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় আটক তারেক আজিজকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত লোকমান হোসেনের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, পিডিবি ঠিকাদারের দুই কর্মী লোকমান হোসেন ও মোস্তাফিজুর রহমান ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজমারা ইউনিয়নের আসাদ নগরে ভাঙারি ব্যবসায়ী বাবুলের দোকানে নিয়ে যান। এ সময় তারেক আজিজ, মো. শরিফ ও নারগিস আক্তার নামে তিন যুবক মালামালগুলো চুরির বলে তাদের দুজনকে দোকানে রশি দিয়ে বেঁধে রাখেন।
ওসি আরও বলেন, এক পর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকামানের ডান হাতে ও পিঠে আঘাত করেন। এ সময় দুই শতাধিক উৎসুক লোক সেখানে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে উদ্ধার করে। এ সময় লোকমান প্রচন্ড ঘামাতে থাকেন এবং পায়খানা প্রশ্রাব করে দেন। দ্রুত পুলিশ তার বাঁধন খুলে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শনিবার তারেক, শরিফ ও নারগিস আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে আটক তারেক আজিজকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
নিহত লোকমান হোসেন(৩৫) শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
মামলার বাদী মোস্তাফিজুর রহমানের(২৮) বাড়ি শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামে।
এফএইচ/