দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রভাব খাটিয়ে একই কর্মস্থলে ২২ বছর থাকা ও দুর্নীতির অভিযোগে এলজিইডি’র অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শারমিন আরাকে নিয়ে বেসরকারি টেলিভিশন দেশ টিভিতে সংবাদ প্রকাশের পর তাকে বদলির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে বদলির ১৮দিন পার হলেও এখনও তিনি কর্মস্থলেই রয়েছেন। গত ৩ আগস্ট এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌলশী (প্রশাসন) পক্ষে প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে শারমিন আরাকে বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় দেলদুয়ার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শারমিন আরার বিরুদ্ধে আনীত দুর্নীতি, অসদাচরণ ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগ (কপি সংযুক্ত) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি’র মোহাম্মদ কামরুজ্জামানকে আহ্বায়ক করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে তাকে সরেজমিন তদন্তপূর্বক মন্তব্যসহ সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
উপজেলা প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, 'আগামী ২৬ আগস্ট বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী স্যার তদন্ত করতে আসবেন। নির্বাহী প্রকৌশলী স্যার বলেছেন, তদন্তের পর শারমিন আরাকে রিলিজ দিতে। তদন্তের পরই তাকে এখান থেকে বিদায় দেওয়া হবে। এখানে অন্য কোন বিষয় নেই।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, শারমিন আরা দেলদুয়ার উপজেলা থেকে রিলিজ নিয়ে এখানে আসেনি। তিনি আসলে তার যোগদানের ব্যবস্থা করবো।
জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আগামী ২৬ আগস্ট তদন্ত করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বদলির আদেশের পর এক মাস পর্যন্ত কর্মস্থলে থাকতে পারেন।
এফএইচ/