দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল বলেছেন, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক জেলা ও উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরী করা হবে। মাদককে দুর করে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তারেক রহমান ৩১ দফায় স্পষ্টভাবে খেলার উন্নয়নের কথা ঘোষণা করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রায়পুরা উপজেলার সরকারি কলেজ মাঠে আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি উল্লেখযোগ্য নাম। তার পৃষ্ঠপোষকতায় ক্রীড়াঙ্গনে একটি বিপ্লব রচিত হয়েছিল।
উদ্বোধনী ম্যাচে নরসিংদী স্কুটার গফুর ফুটবল একাদশের মুখোমুখি হয়েছিলো ভৈরব মেসি মশার কয়েল ফুটবল একাদশ টিম। খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে দুই দলের খেলোয়াড়রাই তাদের দলকে জেতাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ভৈরব মেসি মশার কয়েল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নরসিংদী স্কুটার গফুর ফুটবল একাদশ।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা শ্রমীক দলের সভাপতি মুসা মিয়া, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল প্রধান সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এফএইচ/