দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় গাজী শামীম (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গাজী শামীম উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন। এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।