দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হোসেন মাঝি। তিনি আরসার শীর্ষ কমান্ডার ও তার নেতৃত্বে পাঁচটি ক্যাম্প পরিচালিত হয়।
অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, সোমবার ভোরে ৮ নাম্বার ক্যাম্পে নিয়মিত অভিযান চালানোর সময় হঠাৎ সংবাদ আসে ক্যাম্প ১৭-তে আরসা সন্ত্রাসীরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় সেখানে গেলে অতর্কিত গুলি চালায় এপিবিএনের ওপর। পরে এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়ে। এতে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র, আট রাউন্ড গোলাবারুদ ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।