দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাশি গ্রামের এএসআই রাশেদুজ্জামান মান্নান নামে-বেনামে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টির তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী।
এলাকাবাসীর অভিযোগ, মুক্তিযোদ্ধা কোটায় প্রায় ২৫ বছর আগে পুলিশে যোগ দেওয়া মান্নান বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে কর্মরত। অথচ তার বাবা জিন্নত আলী একসময় দিনমজুর কাজ করে সংসার চালাতেন। শুরুতে শূন্য থেকে এখন তিনি এলেঙ্গা পৌরসভা ও আশপাশের এলাকায় একাধিক বাড়ি, প্লট, দোকান ও জমির মালিক হয়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, এলেঙ্গা হাইস্কুল সংলগ্ন বাড়ি, গরুর হাটের পাশে প্লট, সাহাপাড়া ও বাজারসংলগ্ন জমিসহ অন্তত ৫০০ শতাংশ জমি ক্রয় করেছেন তিনি। এসব জমির বাজারমূল্য কয়েক শত কোটি টাকা। এছাড়া ঢাকাতেও তার নামে ও বেনামে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক আমানত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, তিনি কখনও জমি কিনে আবার কখনও প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন।
এ বিষয়ে এএসআই রাশেদুজ্জামান মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বেতনে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। আমার নামে কোনো সম্পত্তি নেই। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
জে আই/ আরএ