• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

তিস্তার বুকে নতুন ইতিহাস, মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৫, ১৬:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
তিস্তার বুকে ‘মাওলানা ভাসানী সেতু’
তিস্তার বুকে ‘মাওলানা ভাসানী সেতু’

দীর্ঘ এক দশকের অধিক সময়ের প্রতীক্ষা আর আকাঙ্খার অবসান ঘটিয়ে তিস্তা নদীর ওপর দাঁড়িয়ে গেল যুগান্তকারী এক স্থাপত্য। গাইবান্ধার হরিপুর ও চিলমারীকে সংযুক্ত করে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করল বহুল প্রতীক্ষিত ‘মাওলানা ভাসানী সেতু’। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই সেতু কেবল একটি নির্মাণ প্রকল্পই নয়, হয়ে উঠেছে উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রতীক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধায় এক উৎসবমুখর পরিবেশে সেতুটির ফলক উন্মোচনের মাধ্যমে এর কার্যক্রমের সূচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতের মধ্য দিয়ে সেতুর সুরক্ষা ও কল্যাণ কামনা করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উৎসুক জনতার ভিড়ে উপচে পড়েছিল সেতুর দুই প্রান্ত। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে করমর্দন এবং আনন্দ ভাগাভাগি করেন উপদেষ্টা।

এর আগে গত ১০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, ১৪৯০ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটি হবে ‘মওলানা ভাসানী সেতু, গাইবান্ধা’।

২০১৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নানা জটিলতা ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে ১১ বছর পর চালু হলো এই সেতু।

সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৮৫ কোটি টাকা। সৌদি সরকারের অর্থায়নে এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করে। ১৪৯০ মিটার দৈর্ঘ্যের এই পিসি গার্ডার সেতুটি এলজিইডির ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প। সেতুর পাশাপাশি নির্মাণ করা হয়েছে ৮০ কিলোমিটার এক্সেস রোড, ৫৮টি বক্স কালভার্ট ও ৯টি আরসিসি ব্রিজ। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে ২৯০টি পাইল, ৩০টি পিলার, ২৮টি স্প্যান এবং ১৫৫টি গার্ডার।

এই সেতু চালু হওয়ায় কেবল যাতায়াতের সময়ই কমায়নি, এটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কৃষি পণ্য পরিবহন, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং পর্যটন বিকাশে বিরাট ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয় জনগোষ্ঠী ও অর্থনীতিবিদদের। এলাকাবাসীর ধারণা, এই সেতুকে কেন্দ্র করে গড়ে উঠবে নতুন শিল্প-কারখানা, বাণিজ্যিক কেন্দ্র, যা তৈরি করবে হাজার হাজার নতুন কর্মসংস্থান। সেতু চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব ৯০ থেকে ১০০ কিলোমিটার কমে যাবে। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। সবচেয়ে বড় কথা, সোনাহাট স্থলবন্দর আর চিলমারী নদীবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এতে ব্যবসা-বাণিজ্যের নতুন দুয়ার খুলবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘ সময় পর সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। মাওলানা ভাসানী সেতু এখন কেবল একটি নির্মাণ প্রকল্পই নয়, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রতীকে পরিণত হয়েছে। তৃতীয় এই তিস্তা সেতুটি উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ইতিহাস তৈরি করবে বলে আশাবাদ সংশ্লিষ্ট সকলের।

এফএইচ/

  • তিস্তা নদী
  • মাওলানা ভাসানী সেতু
এ সম্পর্কিত আরও খবর
তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ
তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ
তিস্তা নদীতে গোসলে নেমে কলেজ ছাত্র নিখোঁজ
তিস্তা নদীতে গোসলে নেমে কলেজ ছাত্র নিখোঁজ
বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট
বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।