দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি মো. ফাহাদুজ্জামান রায়হানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রায়হান বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়হান ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, রায়হান নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/অ