দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।
সোমবার (১৮ আগস্ট) বিকালে সদর উপজেলার পালের হাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আটককৃত ফরিদ লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পালেরহাট বাজার বণিক সমিতির আহ্বায়ক।
এর আগে গত ১০ আগস্ট রাতে অভিযান চালিয়ে যুবদল নেতা ফরিদকে আটক করে সেনাবাহিনী। পরে তার বাড়ি তল্লাশি করে একনলা একটি বন্দুক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। মানববন্ধন থেকে তারা ষড়যন্ত্রমূলক আটকের প্রতিবাদ ও মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদ উদ্দিন পালেরহাট বাজারের একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেন। যিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ায় তাকে সন্ত্রাসী বলা যায় না ৷ আমরা অবিলম্বে ফরিদের মুক্তি চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পালেরহাট বাজার বণিক সমিতির সদস্য সচিব জিএ সাজু, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান মুন্সি, কবির পাটোয়ারী, জহিরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন লেদু, সুমন মিঝি, কোষাধ্যক্ষ মো. ইউসুফ হোসেন, ব্যবসায়ী লিটন হোসেন প্রমুখ।
আরএ