দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ছাগলনাইয়ায় ১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করার দায়ে বাবাকে ২০ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। তখন বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনে পালিয়ে যান। বর তখনও বিয়ে বাড়িতে পৌঁছাননি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করে মেয়ের বিয়ের আয়োজন করায় তার বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিবাহ দেবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
আরএ