দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মির্জাপুরের তরফপুর ইউনিয়নে পরকীয়া সন্দেহে রোজিনা আক্তার (৩৫)-কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে তরফপুর নামাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের স্বামী আব্দুল লতিফ (৪৬) ঘটনার পর পালিয়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীর প্রতি পরকীয়া সন্দেহের কারণে তাদের মধ্যে কিছুদিন ধরে বনিবনা ছিল না। এক সপ্তাহ আগে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়িতে চলে যান। রোববার আপোস মীমাংসার মাধ্যমে লতিফ স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে। পরে সোমবার দুই সন্তান স্কুলে গেলে লতিফ বসতঘরে শুয়ে থাকা স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএ