দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় র্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব পাথর উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।
র্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি টহল দল সাদা পোশাকধারী সদস্য ও সিলেট জেলা প্রশাসনের সহায়তায় আসামপাড়ায় অভিযান চালায়। এসময় জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
/অ