দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা প্রতিকৃতিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পুষ্পমাল্য অর্পণ করে দুই যুবক। এরপর শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে সেই ম্যুরালটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
উপজেলা পরিষদ সংলগ্ন অধিবাসীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পুষ্পমাল্যটি অর্পণ করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে জানতে পেরে শুক্রবার দুপুরের দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় মো. রাসেল হোসেন নামের এক যুবক প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রেখে যান। এসময় রাসেলের পরিচয় শনাক্ত হলেও বাকিদের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে। পরে শুক্রবার দুপুরের পরে কয়েকজন তরুণ আসে এবং একজন বড় হাতুড়ি দিয়ে ভাঙা মুর্যাল আরও ভেঙে দেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ -ওসি সাইফুল ইসলাম বলেন, গভীর রাতে দু’জন ব্যক্তি এসেছিল। একজন ফুল দেয়, অপরজন মোবাইল ফোনে ভিডিও করছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেলা পর্যায়ে সদ্য বিলুপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে ইউএনও ও ডিসির বিরুদ্ধে সরব হন। ইউএনও’র বিরুদ্ধে মুর্যাল ভাঙতে নিষেধ করার অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম মোবাইলে সাংবাদিকদের জানান, ‘কলারোয়ার ভাঙা মুর্যালটি ভাঙতে থাকাদের পুরোটা না ভেঙে- ভাঙা মুর্যালে কলারোয়ার মানচিত্র নির্মাণ করার কথা জানানো হয়। এছাড়া তিনি এ মুহুর্তে এলাকাতেও নাই।’
এফএইচ/