দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই উপজেলা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
জানা যায়, রায়হান হাবীব ইয়েন (মো. ইয়েন মুন্সী) ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর নিষিদ্ধ ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন পদ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি এবং ছাত্রলীগে দায়িত্ব পালনের প্যাডের কপি ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, আমার জানা মতে রায়হান হাবীব ইয়েন ২০২১-২২ সাল থেকে ছাত্রদলের হয়ে কাজ করছে। তার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি আমরা অবগত নই। যদি এমন কোনো তথ্য প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
/অ