দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই খায়রুল আলম খোকন বেপারী আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, খায়রুল আলম খোকন বেপারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।