দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর পরশুরামের উত্তর কেতরাঙ্গা সীমান্তে আটক নুরুল ইসলাম নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি-বিএসএফের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলামকে আটক করে বিএসএফ। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, তিনি সীমান্ত এলাকায় গেলে বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।
৬৩ বছর বয়সী নুরুল ইসলাম শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। এক ছেলে ও তিন মেয়ের জনক নুরুল ইসলাম গ্রামে সবজি কিনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার দুই হাতেই প্রতিবন্ধকতা রয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাকে আটক করে। বিষয়টি জানানো হলে সাত ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
এফএইচ/