দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসা অপর একটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (৮ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গণেশ সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে মৌমিতা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একে ট্রাভেলস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। পরে মৌমিতা পরিবহনের বাসটি নিচে পড়ে যাওয়ার সময় চাপায় গণেশ মারা যায়। ধাক্কা দেওয়া একে ট্রাভেলসের বাসটিও ডিভাইডারের ওপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা যাত্রীরা।
সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক সংবাদমাধ্যকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় বাস দুটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।