দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় শহরের শহীদ সাংবাদিক আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পী, রামকৃষ্ণ চক্রবর্তী ও বেলাল হোসেনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।
মানববন্ধন ও সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
/অ