দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দায়িত্বরত অবস্থায় বোরহান উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বোরহান চট্টগ্রামের ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন বোরহান। সকাল সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে কনস্টেবল বোরহানের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।