দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাড়ে তিন বছর পর নির্বাচিত হলেন আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আজাদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট পুনর্গণনার পর তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং এর আগে তিনি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাইটাইল ইউপির চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে সময় ঘোষিত ফলে সাফায়াত উল্লাহ পেয়েছিলেন ৫ হাজার ২২৬ ভোট এবং আবু তাহের আজাদ পেয়েছিলেন ৫ হাজার ১৯১ ভোট।
এ ফলাফলের বিরুদ্ধে আবু তাহের আজাদ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন এবং ভোট পুনর্গণনার আবেদন জানান। মামলাটি প্রাথমিকভাবে খারিজ হলেও তিনি আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নির্ধারিত দিনে প্রকাশ্য আদালতে পুনরায় ভোট গণনা অনুষ্ঠিত হয়। এ গণনায় আবু তাহের আজাদ তার প্রতিদ্বন্দ্বী সাফায়াত উল্লাহর চেয়ে ৮৩৮ ভোট বেশি পান।
আবু তাহেরের আইনজীবী কায়সার আহমেদ জানান, আদালতের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন হয় এবং এতে আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আজাদকে বিজয়ী ঘোষণা করা হয়।
/অ