দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন নাসির উদ্দিন নামে এক যুবক। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ওই যুবক কার্যালয়ের কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
জানা গেছে, নাসির উদ্দিন বেলচা দিয়ে ১০টি কক্ষের ৩১টি জানালার থাই গ্লাস ও দরজা ভাঙচুর করেন। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আহত হয়েছেন। এসময় পুলিশ হামলাকারী যুবক নাসির উদ্দীনকে আটক করে।
জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি বেলচা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে। পরে বিভিন্ন কক্ষগুলোর জানালার থাই গ্লাস ভাঙতে থাকে। মাত্র ১০ মিনিটের মধ্যে অন্তত ১০টি কক্ষের জানালা ভাঙচুর করে সে। একই সঙ্গে নেজারত শাখার প্রিন্টার মেশিন ও চেয়ার ভাঙচুর করে। তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা তদন্ত করছি।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।