দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার বাসিন্দা হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে ওই দুইজনকে আটক করা হয়।
ঘটনার পর গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তারা খাদ্য গোডাউনে সাংবাদিক পরিচয়ে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
এফএইচ/