দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে রাজনীতি হবে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি সন্ত্রাসী দল, যারা বাংলাদেশের মানুষের ভালো করতে পারেনি।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি এসব মন্তব্য করেন।
আসাদুল হাবিব দুলু আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, আপনারা রাজনীতি করেছেন, তবে পালিয়েছেন কেন? যদি সত্যিকারের রাজনীতি করতেন, তাহলে আপনারা বাংলাদেশেই থাকতেন।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী জেল খেটেছেন, কিন্তু আমাদেরকে ছেড়ে যাননি। মানুষ এখন শেখ হাসিনাকে ‘পালাটি মা’ বলে। সেই পালাটি মায়ের সন্তান হয়ে আপনারা এখন ষড়যন্ত্র করছেন। এতে কোনো লাভ হবে না।
নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে নির্বাচন দিয়েছিল। আর এখন সরকার নিজের পছন্দমতো খেলোয়াড় তৈরি করে পরে নির্বাচন দিতে চায়। নির্বাচন ছাড়া একটি দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন হতে পারে না, হয়নি কোনোদিন। সুতরাং জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত লোকই রাষ্ট্র পরিচালনা করবে এটি সাংবিধানিক অধিকার।
লালমনিরহাট জেলা বিএনপির বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ লালমনিরহাট জেলা ও জেলার পাঁচ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্তত ২০ হাজার নেতাকর্মী।
/অ