দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হয়েছেন দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আপন দুই ভাই।
বুধবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় মিছিল আসলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় লিখন মুন্সি ও সোহাগ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত পরিবার ও পুলিশ জানায়, বেলা পৌনে ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে একটি বিজয় মিছিল নিয়ে শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এসময় মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় আসলে মিছিল থেকে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে আসলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকেও কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনার সময় মিছিলের পাশেই মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। কিন্তু তাদের তেমন তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।
উল্লেখ্য, এ বছরের ২৩ মার্চ রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে আহতদের পরিবার দাবি করেছেন।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
/অ