দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। রোববার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির নিকট ফরেনসিক প্রতিবেদন হস্তান্তর করে পুলিশের সদস্যরা।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাজিদের শরীরে পানিতে ডুবে মৃত্যুর কোনও বৈশিষ্ট্য নেই। সাজিদ আবদুল্লাহকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপরে তার মৃতদেহ পানিতে ফেলা হয়েছে। সাজিদের মৃত্যু ময়নাতদন্তের ৩০ ঘণ্টা আগে হয়েছে।’
সাজিদের সহপাঠীরা জানায়, একজন শিক্ষার্থীকে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।
এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন একটি পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।
/অ