দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে ডিজে পার্টিতে অংশ নিতে গিয়ে ৫৭ কিশোর আটক হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকালে ১০ টার দিকে বড়াইগ্রামের ধানাইদহ এলাকা থেকে মিনি ট্রাকে করে বিলশা যাওয়ার পথে খুবজিপুরে তল্লাশির সময় তাদের আটক করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটক কিশোরদের মধ্যে ৭ জনের কাছ থেকে বাংলা মদ, ভদকা, গাঁজা ও সিগারেটসহ মাদকসামগ্রী উদ্ধার করা হয়।
আটকদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হলে ওসি আসমাউল হক জানান, ৫০ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
/অ