• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

নওগাঁয় রহস্যজনকভাবে শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

নওগাঁ প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২৫, ২০:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নওগাঁর রাণীনগর উপজেলায় তামান্না আক্তার (৮) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার গুয়াতা মৃধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শিশু তামান্নার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছে, শিশুটি বালতির পানিতে পড়ে মারা গেছে, অপর পক্ষের দাবি—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শিশু তামান্না স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং প্রবাসী রাজন মৃধার মেয়ে। ঘটনার সময় তামান্নার মা সানজিদা আক্তার তাকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে যান। পরে ফিরে এসে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির গোসলখানায় প্রায় ৩০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি বালতির পানির মধ্যে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

তামান্নার মা বলেন, ‘আমার মেয়ের শ্বাসকষ্টের সমস্যা ছিল। হয়তো খেলতে খেলতে বালতিতে পড়ে গিয়ে মারা গেছে।’

তবে শিশুটির দাদা এরশাদ আলী এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘দ্বিতীয় শ্রেণির একজন শিশু কীভাবে ছোট একটি বালতির পানিতে ডুবে মারা যেতে পারে? এটি হত্যাকাণ্ড। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।’

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালে রাজন মৃধা ও সানজিদা আক্তারের বিয়ে হয়। ২০১৭ সালে রাজন মালয়েশিয়া পাড়ি জমান। পরে পারিবারিক কলহের জেরে ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে শিশু তামান্না মায়ের কাছেই বড় হচ্ছিল।

আরও পড়ুন

ছেলের মৃত্যুকে শহীদ দেখিয়ে জুলাই বাণিজ্যের অভিযোগ

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘ঘটনার পরপরই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।’

/অ

  • নওগাঁ
  • শিশুর মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
প্রচুর মানুষের সমাগমে উল্টে যায় ড্রাম ব্রিজ, নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রচুর মানুষের সমাগমে উল্টে যায় ড্রাম ব্রিজ, নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
টেকনাফে সিএনজি-বাস সংঘর্ষে শিশুর মৃত্যু
টেকনাফে সিএনজি-বাস সংঘর্ষে শিশুর মৃত্যু
মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।