দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মেঘনা নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৭ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসানুজ্জামান।
পাউবো ও স্থানীয় লোকজন জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে জাম্পিং দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
ওই কাজের ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার বালুবোঝাই বাল্কহেডে করে কাজের স্থানে নিয়ে যাচ্ছিল। এসময় রোববার সকালে ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে বালুবোঝাই বাল্কহেডটি ঠিকাদারের তিনজনসহ ডুবে যায়।
পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী (পুর) মো. জিয়াউদ্দিন আরিফ বলেন, বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যাওয়ার পর তিনজন সাতরিয়ে তীরে ওঠে গেছে। ফলে হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে, ঠিকাদারের পক্ষ থেকে এগুলো উদ্ধারে কাজ চালানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
আরএ