• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া

কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির আঘাতে এসআই আহত

দেশ টিভি ডেস্ক
  ২৬ জুলাই ২০২৫, ২০:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে বঁটির আঘাতে ইসরাফিল ইসলাম (৪৮) নামের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে পলানবক্রা সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি হারুন-অর রশিদ (৫০) ও তাঁর ছেলে শাহরিয়া আলম ওরফে প্রণয় (২৫)। হারুন কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। আহত ওই পুলিশ সদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর পিঠে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর শহরের ছয় রাস্তার মোড় এলাকায় ডিবি পুলিশের এসআই ইসরাফিলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। পুলিশ হারুনের তিনতলা বাড়ি ঘিরে রাখে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে হারুনকে ধরতে যায়। এসআই ইসরাফিল সাংবাদিকদের বলেন, ‘মামলার আসামি হারুন–অর রশিদ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি। তাঁকে ধরার জন্য তাঁর বাড়িতে যাই। তিনি বাড়ির নিচে দোকানে বসে ছিলেন। নাম জিজ্ঞাসা করলে নিজেকে হারুন বলে পরিচয় দেন। এরপর তিনি বাড়ির ভেতরে দৌড়ে পালান। সেখানে গিয়ে তাঁকে ধরার পর সিঁড়িতে শুয়ে পড়েন। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে আসেন। ছেলে বঁটি দিয়ে তিনবার আমাকে আঘাত করেছেন। আসামি ও ছেলেকে ধরে নিয়ে আসি। হাসপাতালে সেবা নিই। পিঠে তিনটা সেলাই দিয়েছে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, আসামি ধরতে এসআই ইসরাফিলের নেতৃত্বে বিশেষ অভিযান হচ্ছিল। এক আসামিকে ধরতে গিয়ে হামলায় ইসরাফিল আহত হয়েছেন। দুজন আটক আছেন। এ বিষয়ে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবি

আটক হারুনের শ্যালিকা তারিকুন নাহার সংবাদমাধ্যমকে বলেন, তাঁর ভগ্নিপতি তিনতলা ওই বাড়ির দোতলায় থাকেন। ঘটনার সময় তিনি বাড়ির নিচে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে চার–পাঁচজন এসে তাঁকে জাপটে ধরেন। তিনি চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে ঢোকেন। রান্নাঘরে কাজ করছিল তাঁর ছেলে প্রণয়। চিৎকার শুনে বঁটি হাতে দৌড়ে নিচের দিকে আসে এবং একজনকে বঁটি দিয়ে আঘাত করে। হারুন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন দাবি করে তারিকুন নাহার বলেন, তাঁর ভগ্নিপতিকে যাঁরা ধরেছেন, তাঁদের কেউ পুলিশের পোশাকে ছিলেন না। তাঁদের সন্ত্রাসী মনে করে ছেলে প্রণয় আঘাত করেছে। হারুন ও প্রণয়কে ধরে নিয়ে যাওয়ার পর তাঁদের ব্যাপক মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিযানের সময় ডিবির পোশাক পরা ছিল। মারধর কোন সময় করলাম? আসামি তো চালান হয়ে গেছে।’

কে

  • পুলিশ
  • আহত
এ সম্পর্কিত আরও খবর
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।