দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আশুলিয়ায় দোকানের ভেতর ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৬), একই এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)। শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমিরকে সহায়তা করেছিল বলে দাবি ভুক্তভোগীর।
পুলিশ জানায়, গ্রেপ্তার অভি আশুলিয়ার ইয়ারপুর এলাকায় একটি সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী। ভুত্তভোগী কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত রাতে কৌশলে ভুক্তভোগীকে দোকানে ডেকে নেয় অভি। এক পর্যায় আরও ২ সহযোগীসহ কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা। পরে ভোরের দিকে ছাড়া পেয়ে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর করা মামলায় গ্রেপ্তারদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এফএইচ/