দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়া উপজেলার নুরপুর এলাকায় নৌকাডুবির ঘটনায় নয়ন (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে কলম ইউনিয়নের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক নয়ন নুরপুর গ্রামের ময়েন আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, ফুটবল খেলা দেখতে প্রায় ৩০ জন যুবক একটি নৌকায় করে নদী পার হচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাটি মাঝনদীতে গিয়ে ডুবে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও নয়ন নিখোঁজ হন।
খবর পেয়ে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত হওয়ায় অভিযান স্থগিত করা হয় এবং শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
/অ