দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধাঁরে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দিয়ে সঙ্গে নিজেদের ছবি ও "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু " লেখা স্লোগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেওয়ার ঘটনায় ময়নাল হক (৩৫ ) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। নৌকার সঙ্গে নিজেদের ছবি ও "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু " লেখা স্লোগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। তারা দুজনেই আওয়ামী লীগের কর্মী।
শুক্রবার সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
এফএইচ/