দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরারা হলেন, ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।
সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১টি পিস্তল, একটি ইয়ার গান, ১টি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন ও ল্যাব। আটক করা হয় তিন নারীসহ ৬ জনকে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
অপরাধমূলক কর্মকাণ্ডে এই অস্ত্র ব্যবহার করা হতো বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান কাজী ফয়সাল ফারুক।
/অ