দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক ও বাসের ড্রাইভার, হেল্পারসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
সৈয়দপুর ফাইয়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফাইয়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসাপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. নাজমুল হুদা জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/অ