দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেন জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
নতুন কমিটিতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আকরাম আলী মোল্লাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহম্মদ, অ্যাডভোকেট ফিরোজ খান বাবু, অ্যাডভোকেট নুরুল ইসলাম সরদার শাহজাহান, অ্যাডভোকেট মুজিবুর রহমান হাওলাদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মামনুল হাসান সেন্টু, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, অ্যাডভোকেট মো. নিয়াম হাসানাত, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট রোজ-ই- রাব্বি সানি।
আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
আরএ