• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
  • টেকনাফ

টেকনাফ বার্মিজ মার্কেটের দেড় শতাধিক দোকান ভস্মীভূত

দেশ টিভি ডেস্ক
  ০৬ জুলাই ২০২৩, ১১:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় কাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিক ও মুদিখানাসহ নানা ধরনের দেড় শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। মালামালের পাশাপাশি পুড়ে গেছে নগদ টাকা ও অন্য সরঞ্জামও। এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বার্মিজ মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুড়ে যাওয়া মার্কেটটির পাহারাদার মোহাম্মদ কাইয়ুম বলেন, বুধবার রাত দেড়টার দিকে মার্কেটে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই বাতাসের কারণে আগুন দ্রুত চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ ও বিজিবি, উপজেলা প্রশাসনের সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে দেড়শর অধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে যাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, পৌরসভার বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস ও পুলিশ, বিজিবির সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণসহ দোকানে আটক পড়া লোকজনদের উদ্ধার তৎপরতা চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। ভস্মীভূত হয়ে গেছে সিংহভাগ মালামাল। এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করার পাশাপাশি দোকানের ভেতর রাত্রিযাপন করা ব্যবসায়ী ও শ্রমিকদের বের করার চেষ্টা করেছি। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। সকালেও মার্কেট এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তা নেভানোর কাজ চলছে।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, গত একযুগে কক্সবাজারে একসঙ্গে এতগুলো ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছি না। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে চেম্বার চেষ্টা চালাচ্ছে।

  • কক্সবাজার
  • টেকনাফ
  • অগ্নিকাণ্ড
  • মার্কেট
  • শ্রমিক
এ সম্পর্কিত আরও খবর
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
‘পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে’
‘পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে’
রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশত বসতি
রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশত বসতি
নড়াইলে ইমারত নির্মাণ  শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।