• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ
পররাষ্ট্র মন্ত্রণালয়

ময়মনসিংহে ভাঙা বাড়ির সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্ক নেই

দেশ টিভি ডেস্ক
  ১৭ জুলাই ২০২৫, ১৬:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ময়মনসিংহ শহরে বাংলাদেশ শিশু একাডেমির অধীনে থাকা একটি জরাজীর্ণ ভবন ভাঙা নিয়ে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ সরকার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহে যে বাড়িটি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের নয়। এটি সরকারের খাসজমিতে শিশু একাডেমির পুরোনো ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অপসারণ করা হচ্ছে।

এমন অবস্থায় বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

এর আগে গণমাধ্যমে এ সম্পর্কিত খবর প্রকাশের পর ময়মনসিংহে ‘সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়িটি’ ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় ভারত। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাড়িটি সংস্কার ও পুনর্নির্মাণে সহযোগিতা করতে ইচ্ছুক নয়াদিল্লি।

এদিকে বাড়িটির ইতিহাস সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র জানিয়েছে, যেই বাড়িটি ভাঙা হচ্ছে, সেটি মূলত স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী তার কর্মচারীদের জন্য তৈরি করেছিলেন। এটি তার বাংলো ‘শশী লজ’র পাশে অবস্থিত। জমিদারি প্রথা বিলুপ্তির পর বাড়িটি সরকারের নিয়ন্ত্রণে আসে এবং পরে বাংলাদেশ শিশু একাডেমিকে বরাদ্দ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন জেলা শিশু একাডেমির কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়ার পর ২০১৪ সালে বাড়িটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এরপর একাডেমি ময়মনসিংহ শহরের অন্যত্র ভাড়া করা স্থানে কার্যক্রম চালায় এবং পুরোনো বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরিত্যক্ত অবস্থায় এটি স্থানীয় অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের প্রথমার্ধে শিশু একাডেমির জন্য আধাপাকা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, শিশু একাডেমি জেলা প্রশাসনকে পুরোনো ভবনটি নিলামের মাধ্যমে অপসারণের অনুমতি দেয়। নিলাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মার্চ জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেলা প্রশাসনের রেকর্ড পর্যালোচনা করে নিশ্চিত করা হয়েছে যে, বাড়িটি এবং তার জমির সঙ্গে সত্যজিৎ রায় বা তার পরিবারের কোনো সম্পর্ক নেই। এটি সরকারের খাসজমি, যা শিশু একাডেমিকে দীর্ঘমেয়াদি লিজে দেওয়া হয়েছে। স্থানীয় প্রবীণ নাগরিক ও বিভিন্ন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিরাও বিষয়টি নিশ্চিত করেন।

সরকারের ব্যাখ্যায় বলা হয়, বাড়িটির সামনের রাস্তার নাম ‘হরকিশোর রায় রোড’, যা সত্যজিৎ রায়ের প্রপিতামহ হরকিশোর রায়ের নামে নামকরণ করা হয়েছে। তবে রায় পরিবারের যে বাড়িটি একসময় এই রাস্তায় ছিল, তা বহু বছর আগে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেখানে নতুন মালিক বহুতল ভবন নির্মাণ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জ্যেষ্ঠ নাগরিক, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় লেখক কাঙ্গাল শাহীন বলেন, ‘যে বাড়িটি ভাঙা হচ্ছে, সেটি কোনোভাবেই হরকিশোর রায় বা সত্যজিৎ রায়ের নয়।’

অধ্যাপক বিমল কান্তি দে এবং কবি ফরিদ আহমেদ দুলালও জানান, বাড়িটির সাথে রায় পরিবারের কোনো সম্পর্ক নেই এবং এ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা ভিত্তিহীন।

সভায় সবাই শিশুদের স্বার্থে শিশু একাডেমির নতুন ভবন দ্রুত নির্মাণের পক্ষে মত দেন এবং অযথা গুজব না ছড়ানোর আহ্বান জানান।

ময়মনসিংহের প্রত্নতত্ত্ব গবেষক স্বপন ধর বলেন, আলোচ্য বাড়িটি কোনো প্রত্নতাত্ত্বিক স্মারক নয় এবং এটি সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি বলে যে দাবি করা হচ্ছে তা অসত্য।

সব নথির ভিত্তিতে বাংলাদেশ সরকারের ব্যাখ্যায় বলা হয়, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করতে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট না করতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সঠিক তথ্য যাচাই না করে কোনো ভিত্তিহীন বক্তব্য বা প্রচারণা না চালাতে।

এফএইচ/

  • সত্যজিৎ রায়
  • পররাষ্ট্র মন্ত্রণালয়
এ সম্পর্কিত আরও খবর
বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ‘কর্তৃত্বের সঙ্গে’  জবাব দেবে ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ‘কর্তৃত্বের সঙ্গে’ জবাব দেবে ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
সব মিশন প্রধানের কাছে জরুরি বার্তা পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
সব মিশন প্রধানের কাছে জরুরি বার্তা পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।