দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের খবরে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এ হামলা চালানো হয়েছে।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।
এ ঘটনায় শোকসন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন।
এ হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে।
এতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে সাতটি দেশের নামোল্লেখ করা হলেও সে তালিকায় নেই ইরান।
হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়।
এবি/