দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে মাছচাষি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে চিংড়িঘেরে আটল ঝাড়ার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ -ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চিংড়াখালি গ্রামে বজ্রপাতে মাছচাষি সুবাস মালো (৪০) নিহত হন।
নিহত সুবাস মালো কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। তিনি শিবপদ ধীবরের ছেলে এবং পেশায় একজন মাছচাষি। দীর্ঘদিন ধরে তিনি চিংড়াখালি এলাকায় ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদা চিংড়ির চাষ করছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি নিজ বাড়ি থেকে এসে ঘেরে মাছ ধরার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
স্থানীয় বাসিন্দা নুরন্নবী হাসান জানান, সুবাস প্রতিদিন সকালে এসে ঘেরে মাছ ধরতেন। আজও কাজ করতে এসেছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এফএইচ/