দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেসবুক আইডি ও বিকাশ বা নগদ অ্যাকাউন্ট হ্যাক করে আর্থিক প্রতারণা চালানোর অভিযোগে হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত থেকে (১৫ জুলাই) বিকাল পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল।
গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে চক্রের মূল হোতা পলাশের শ্বশুর বাড়িতে এই অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে পলাশ ছাড়াও তার তিন সহযোগী স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ লিটন, সুমন মিয়া ও সাইদুলকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ ফেসবুক আইডি, বিকাশ ও নগদ আইডি হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযান শেষে সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।
আরএ