দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের কাউখালীতে মোবাইলে অনলাইন গেম পাবজি - ফ্রি ফায়ার খেলার সময় সাত কিশোরকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কাউখালী ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাদের আটক করে কাউখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিঁড়ির উপরে বসে মোবাইলে অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার খেলারত অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এফএইচ/