• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

নোয়াখালীতে জলাবদ্ধতার উন্নতি নেই

নোয়াখালী প্রতিনিধি
  ১১ জুলাই ২০২৫, ১১:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পাঁচটি উপজেলায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। উপজেলাগুলো হলো- সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ। এর মধ্যে বেশি জলাবদ্ধতার কবলে পড়েছে সদর, কোম্পানীগঞ্জ ও সেনবাগ। নোয়াখালীতে গত কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে আছে প্রায় ৪২ হাজার পরিবার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১১ জুলাই) জেলা প্রশাসন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে আরও জানা যায়, জেলাতে মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ১০০ মানুষ। আংশিক বিধ্বস্ত হয়েছে ৪০ ঘরবাড়ি। ৪০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৫০০ মানুষের সঙ্গে আশ্রয় নিয়েছে ২৪০টি গবাদি পশু।

সূত্র আরও জানায়, নোয়াখালী সদর, কবিরহাট ও সেনবাগ উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। নোয়াখালী সদর উপজেলাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩০ হাজার। এছাড়া সেনবাগে ৩ হাজার ৮৭০, কবিরহাটে ৩ হাজার ৬৫০, কোম্পানীগঞ্জে ৩ হাজার ৫২০, সুবর্ণচরে ৫০০ ও হাতিয়ায় উপজেলায় ৩০০ পরিবার। জলাবদ্ধতায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি ঘর।

জেলার ৫৭টি ইউনিয়নে অন্তত ২ লাখ ৩ হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ৪২ হাজার। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য ৫১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে কাজ করছে ২৯টি।

জেলা শহর মাইজদীর বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ অফিস জলমগ্ন হয়ে আছে। এছাড়া পুরো শহরের সড়কগুলোতে এখনও পানি প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ের আছে শহরের একমাত্র বাজার নোয়াখালী পৌর বাজার। ফলে সড়কে বাজার বসানো হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা অকার্যকর। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পুরো পৌরবাসীকে। একই সঙ্গে কর্মজীবী মানুষ এবং যানবাহনের চালকসহ নিম্ন আয়ের জনগোষ্ঠী এক প্রকার কাজকর্মহীন হয়ে আছে।

মধুসুদনপুর এলাকার বাসিন্দা রবিন বলেন, গতকাল সন্ধ্যার পর আজ সকাল পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। সকালে একটু রোদের মুখ দেখা দিয়েছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের খেলা শুরু হয়েছে। ফলে আবার বৃষ্টির শঙ্কা দেখা দিচ্ছে। গতবারের বন্যার কঠিন স্মৃতি এখনো দাগ কাটছে না।

হরিনারায়ণপুর এলাকার একরামুল হক বলেন, রাস্তাঘাট ও বিভিন্ন বাসাবাড়ির আঙিনায় পানি জমে আছে। পানি নামছে না। এ কারণে আমাদের দুর্ভোগও কমেনি। পানি নিষ্কাশনের কোনো পথ নেই। সব নালা, ড্রেন, জলাশয় ও পুকুর ভরাট হয়ে গেছে।

ওসমান নামে একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, পানিতে ডুবে থাকা রাস্তায় চলতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে। গর্তে গাড়ি আটকে ইঞ্জিনে অকেজো হয়ে যাচ্ছে।

ইকবাল হোসেন নামে আরেকজন বলেন, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি ধীরগতিতে নামছে। এ কারণে বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। জেলা শহর মাইজদীসহ আশপাশের বিভিন্ন নিচু এলাকার বেশিরভাগ রাস্তাঘাট এখনো পানির নিচে। সকালে একটু রোদের দেখা মিলেছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভবনা দেখা যাচ্ছে। আবার যদি বর্ষণ হয়, তাহলে গতবারের মতো পরিস্থিতি সৃষ্টি হবে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে। আমরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করছি। জলাবদ্ধতা দূর করতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পানি চলাচলের পথগুলো সচল করে দিচ্ছে। বৃষ্টি না হলে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করছেন।

আরএ

  • নোয়াখালী
  • জলাবদ্ধতা
এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ
নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ
নোয়াখালীতে মাকে মারধরের অভিযোগে যুবককে কলসি গলায় ঝুলিয়ে শাস্তি
নোয়াখালীতে মাকে মারধরের অভিযোগে যুবককে কলসি গলায় ঝুলিয়ে শাস্তি
পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
নোয়াখালীর বেগমগঞ্জে খালে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জে খালে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।